বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

‘শিল্প ও বানিজ্যি ক্ষেত্রে উন্নয়নের একদশ’ সিলেটে আলোচনা সভা

  • আপডেট টাইম শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯
  • ৫৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় শিল্প ও বানিজ্যি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে “শিল্প ও বানিজ্যি ক্ষেত্রে উন্নয়নের একদশ” উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিলেটস্থ হোটেল নির্ভানা ইন এ এই সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার। সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বে-সরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্ঠা সালমান এফ রহমান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডঃ মিজবাহ উদ্দিন আহমেদ সিরাজ, সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমেদ কামরান, সিলেট জেলা আওয়ামীলগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, হবিগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক জহিরুল হক শাকিল। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় শিল্প ও বানিজ্যি বিষয়ক উপ-কমিটির সদস্য আলমগীর কবির দোলন। আলোচনা সভায় মোতাচ্ছিরুল ইসলাম বলেন, বর্তমান সরকার ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাই নতুন নতুন শিল্প উদ্যোক্তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করছেন। তিনি বলেন, বর্তমান সরকারের এই আন্তরিকতা ফলেই হবিগঞ্জের অলিপুর সহ বিভিন্ন স্থানে গড়ে উঠছে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com