বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে স্কুলছাত্রীকে ধর্ষণ ধর্ষকের স্বীকারোক্তি

  • আপডেট টাইম শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯
  • ৫৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত এক ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ধর্ষক আহাদ মিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের খাস কামড়ায় তার জবানবন্দি রেকর্ড করা হয়। স্বীকারোক্তিতে সে তার অন্যান্য সহযোগিদের নামও প্রকাশ করেছে। গ্রেফতারকৃত আহাদ মিয়া মির্জাপুর চা বাগানের চৌকিদার (পাহাড়াদার)। বুধবার ভোররাতে পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মুহাম্মদ ফরিদুল ইসলামের নেতৃত্বে পিবিআইয়ের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গলের মীর্জাপুর চা বাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, জবানবন্দি রেকর্ডের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। সে নিজের দোষ স্বীকারের পাশাপাশি সহযোগিদের সম্পর্কেও তথ্য দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com