বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যাকান্ড বাংলাদেশী কমিউনিটি অ্যালায়েন্সের সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
  • ৮৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে আবরার হত্যাকান্ড এবং ভারত কর্তৃক কাশ্মীরের বিশেষ মর্যাদা সুরক্ষা ভারতীয় সংবিধানের আর্টিকেল ৩৭০ এবং ৩৫ এ প্রত্যাহার করে নেবার পরিণতি এবং বাংলাদেশের বুয়েটের ছাত্র আবরার ফাহাদ এর হত্যাকান্ড তুলে হাউজ অব কমন্সে ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটি অ্যালায়েন্সের উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়। গ্রাহাম জন্স এমপির সভাপতিত্বে ও সংগঠনের চিফ এডভাইজার মুজাক্কির আলীর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিবিসিএ এর সেক্রেটারি ফয়জুন নূর। টেম্পল কোর্ট চেম্বারের ব্যারিস্টার সংগঠনের সভাপতি আফজাল জামি সৈয়দ আলীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ, জম্মু-কাশ্মীরের মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি রশিদ তুরাবি, শ্যাডো হেলথ মিনিস্টার যুলি কুপার এমপি, আফজাল খান এমপি ডেবী আব্রাহাম্স এমপি এবং কাউন্সিলর ডেল ফারিয়ার, ডিএফআইডি মিনিস্টার আন্ড্রো স্টিফেনসন, সিব্বির সুমন ও সাবেক ছাত্রনেতা মোঃ নিয়ামুল হক মাক্সীম। সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মোঃ জহিরুল ইসলাম, সামছুল ইসলাম, নাজমুল হক তুষার, কবির আহমেদ, তোফায়েল আহমেদ, ফয়েজ উল্লাহ প্রমুখ। সাবেক ছাত্রনেতা মোঃ নিয়ামুল হক মাক্সীম বলেন, আমরা আবরার ফাহাদ হত্যার বিচার চাই! আবরার ফাহাদ বাংলাদেশের একটি মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় বুযয়েটের ছাত্র ছিলেন। পরিশেষে প্রধান চীফ এডভাইজার মুজাক্কির আলি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, কাশ্মীরের শান্তিপূর্ণ সমাধান বের করতে না পারলে পুরো দক্ষিণ এশীয় এলাকায় একটি সংঘাতময় স্থানে পরিণত হবে এবং আশপাশের দেশগুলো সংঘাতে জড়িয়ে পড়বে যেইভাবে এখনই বাংলাদেশের অভ্যন্তরে ভারতের কোন সমালোচনা করা যায় না এবং বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশের মতো প্রতিবেশী রাষ্ট্রগুলোর ব্যাপারে ভারতের বর্তমান অবস্থা হচ্ছে এগুলো তারা তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার অংশ হিসেবে দেখছে। এই আগ্রাসী মনোভাব প্রতিবেশী এলাকায় নিরাপত্তাহীনতা তৈরি করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com