সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শহরের নাতিরপুর থেকে স্বামী স্ত্রীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯
  • ৫৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নাতিরপুর থেকে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা ও গাজাঁ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মাদকদ্রব্য অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী নাতিরপুর এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকায় মৃত আহমদ আলীর পুত্র মাদক ব্যবসায়ী মিজান মিয়া (৩৫) ও তার স্ত্রী রেহেনা আক্তার (৩০) কে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশী করে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে উমেদনগর এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত ঈমান খানের পুত্র জাফর খাঁ (৪০) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সিদ্দিকুর রহমান জানান, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছে। এলাকাবাসী বিষয়টি তাদেরকে জানালে তারা এ অভিযান শুরু করে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com