রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

লাখাইয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত

  • আপডেট টাইম রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
  • ৬৬৩ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই প্রতিনিধি ॥ পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে লাখাই কমিউনিটি পুলিশিং ডে-১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১১ টায় লাখাই থানা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন লাখাই থানার মোড় থেকে স্কুল শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তি ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গণে এসে আলোচনা সভায় অংশ নেয়। আলোচনা সভায় লাখাই থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোহাম্মদ আলী টিপু’র সভাপতিত্বে ও শেখ মুক্তার হুসেন বেনুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন লাখাই থানার ওসি সাইদুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন লাখাই উপজেলার চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহীনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, করাব ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, সাংবাদিক আলী নেওয়াজ, সাংবাদিক বাহার উদ্দিন, আব্দুল মতিন, শাহ রেজা উদ্দিন দুলদুল সহ প্রমুখ। শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com