বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুরে ছিনতাইয়ের ঘটনায় জনমনে আতংক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯
  • ৫৮৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর অংশে বেপরোয়া ছিনতাইয়ের ঘটনায় আতংক তৈরী হয়েছে জনগনের মাঝে। প্রকাশ্যে দিবালোকে অস্ত্রের মুখে মোটরসাইকেল ছিনতাইয়ের ১২ দিনের মাথায় প্রায় সাড়ে ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে।
জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে মাধবপুর ব্র্যাক অফিসের কর্মচারী শেরপুর জেলার নকলা থানার বিবিরচর এলাকা আরজ আলীর পুত্র সোহেল রানা (৩৪) মাধবপুর পূবালী ব্যাংক থেকে ৪ লাখ ৩৬ হাজার ১শ টাকা উত্তোলন করে সিএনজি যোগে অফিসে যাচ্ছিল। পথিমধ্যে একটি মাইক্রোবাস সিএনজিকে গতিরোধ করে টাকাসহ সোহেল রানাকে উঠিয়ে নিয়ে মারপিট করে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে মহাসড়কের রতনপুর নামকস্থানে ফেলে দেয়। ছিনতাইকারীদের আঘাতে আহত সোহেল রানা মাধবপুর সদর হাসপাতালে চিকিৎসা নেন। মাইক্রো ফাইনান্স এর এরিয়া ম্যানেজার সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আরো খতিয়ে দেখা হচ্ছে। সোহেল রানা আহত থাকায় আমরা বিস্তারিত জানতে পারছিনা।
উল্লেখ্য, গত ১২ তারিখে একই এলাকায় বেজুড়া গ্রামের সাবেক মেম্বার রইছ আলীর পুত্র ছুট্টু মিয়ার মোটরসাইকেলটির গতিরোধ করে অস্ত্রের মুখেজিম্মি করে ৩ যুবক মোবাইল, মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। যা এখনো উদ্ধার হয়নি। মহাসড়কের মাধবপুর অংশে ছিনতাইয়ের ঘটনায় জনগনের মঝে আতংক বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com