বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত

  • আপডেট টাইম রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ৬২০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক ও হেলপার নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্য ট্রাক চালক। অন্য ট্রাক চালককে গুরুতর আহত অবস্থায় প্রথমে বাহুবল ও পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মৌছাক নামক স্থানে। নিহত ট্রাক চালক চাপাইনবাগঞ্জ জেলার সদর উপজেলার নাকরাজপুর গ্রামের রহমত আলীর ছেলে বাবু মিয়া (৩২) ও একই গ্রামের হেলপার মোস্তফা আলীর ছেলে রহমত আলী (২৫)। অপর ট্রাকের চালক নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আব্দুস সালামের ছেলে শাহ আলম (৩৫) গুরুতর আহত হন। দুর্ঘটনার ফলে মহাসড়কে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত ট্রাকের বডি কেটে নিহতদের উদ্ধার করে ট্রাকগুলো রাস্তা থেকে সরালে যান চলাচল স্বাভাবিক হয়।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘনটাস্থলেই একটি ট্রাকের হেলপার ও চালক নিহত হয়েছেন। অন্য ট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রাক দু’টি পুলিশের হেফাজতে আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com