বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি হবিগঞ্জ জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ৭৫০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি হবিগঞ্জ জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে হবিগঞ্জ পৌর টাউন হলে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা শাখার সমিতির সভাপতি আলহাজ্ব সৈয়দ ইসলাম উদ্দিন আহমেদ। সমিতিরি সাধারণ সম্পাদক ও মেসার্স আল-আমিন লাইব্রেরীর সত্ত্বাধিকারী আলহাজ্ব ওয়াহিদুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পুস্তক, প্রকাশক ও বিক্রেতা সমিতির সিনিয়র সহ-সভাপতি শ্যামল পাল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পরিচালক ও নীতিমালা স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব কাজী শাহ আলম, কেন্দ্রীয় পরিচালক রতন চন্দ্র পাল, কেন্দ্রীয় পরিচালক ও সিলেট বিভাগীয় দলনেতা নিরুপ সাহা নিরু, কেন্দ্রীয় পরিচালক ও নিরিক্ষা কমিটির সদস্য সচিব গোলাম এলাহী জায়েদ, কেন্দ্রীয় পরিচালক ও সিলেট বিভাগীয় সাংগঠনিক কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ খলিলুর রহমান। সাধারণ সভায় অংশ গ্রহণ করে সভাকে সফল ও সাফল্য মন্ডিত করার জন্য সম্মানিত সকল সদদ্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে সমিতিকে আরো গতিশীল করার জন্য সকল সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com