বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ॥ অর্ধলাখ টাকা অর্থদণ্ড

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯
  • ৮৬২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে অবৈধ শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বানিয়াচংয়ে রাস্তার উপরে অবৈধ স্থাপনা তৈরী করে ব্যবসা করার ফলে ভয়াবহ যানজটের সৃষ্টি হতো। ফলে যানজট নিরসনে উদ্যোগী হয় বানিয়াচং উপজেলা প্রশাসন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্থানীয় বড়বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খান। এ সময় শহীদ মিনার এলাকার গোল চত্তর ও সাবরেজিস্ট্রার অফিসের সামন থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনগণ চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেয়া হয়। এ সময় শতশত ভূক্তভোগী জনতা উপজেলা প্রশাসনের জনকল্যাণমুখী অভিযানের ভূয়শী প্রশংসা করেন। অভিযান পরিচালনার সময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খন্দকার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যবসায়ী প্রানতোষকে ২০ হাজার, মিলাদ মিয়াকে ১ হাজার ও ফাহিম মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যবসায়ী বুলবুল মিয়াকে ২ হাজার, ফরিদ মিয়াকে ৫ হাজার, ফজিল হককে ৫ হাজার, বিকাশ দাসকে ৭ হাজার ও আমির মিয়াকে ২ হাজার টাকা অর্থদন্ড দেন। ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন বানিয়াচং থানার এএসআই মাসুদ পারভেজ, এএসআই মহিনুরসহ একদল পুলিশ। ইউএনও মোঃ মামুন খন্দকার জানান অবৈধ দখলদার ও ভেজাল ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com