বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে কলেজ ছাত্রীর মৃত্যু ॥ ধুম্রজাল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯
  • ৭৫২ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে এক কলেজ ছাত্রীর মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। আজমিরীগঞ্জের পার্শ¦বর্তী কিশোরগঞ্জের ইটনা থানার আন্ধাইর গ্রামের কিনাই মিয়ার মেয়ে কেয়া আক্তার (১৮) আজমিরীগঞ্জ সরকারী ডিগ্রী কলেজের একাদ্বশ শ্রেনীর ২য় বর্ষের ছাত্রী গতকাল সোমবার সন্ধ্যায় বাড়ীর পার্শ্ববর্তী গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যাা করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে বলেন যে মেয়েটি স্ট্রোক করেছে। তখন কর্তব্যরত চিকিৎসকের সন্দেহ হলে তিনি পরীক্ষা করে মেয়েটির গলায় আঘাতের চিহ্ন দেখতে পান এবং সাথে সাথে আজমিরীগঞ্জ থানায় খবর দেন।
পরে একদল পুলিশ লাশটি উদ্ধার করে আজমিরীগঞ্জ থানায় নিয়ে আসেন। আত্মহত্যার কারন জানতে চাইলে পরিবারের সদস্যরা জানেনা বলে জানান। তবে স্থানীয় এক বাসিন্দা জানান হবিগঞ্জের কোন এক জায়গায় মেয়েটির বিয়ের কথাবার্তা ঠিক হয়।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার জানান, মেয়েটি বাড়ীর পাশে একটি গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন তাকে নিয়ে হাসপাতালে আসলে কর্তব্যরত চিকিৎসক থানায় খবর দিলে আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ইটনা থানায় জানানো হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com