মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বেকিটেকায় সমাবেশে মোতাচ্ছিরুল ইসলাম ॥ জীবন দিয়ে হলেও সুতাং নদীর তীরবর্তী মানুষকে রক্ষা করবো

  • আপডেট টাইম রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ৫৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সুতাং নদীর পানি দুষণমুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওার ঘোষণা দিয়েছেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম। তিনি বলেন, জীবন দিয়ে হলেও সুতাং তীরবর্তী মানুষকে রক্ষা করবো। একটি সুবিধাভোগী মহল মানুষের জীবন নিয়ে খেলছে। এ সবের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠতে হবে। খরস্রোতা সুতাং নদীটির উপর নির্ভরশীল ছিল সদর ও লাখাই উপজেলার কয়েক হাজার পরিবার। এখান থেকে মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করতো। হাজার হাজার একর জমি আবাদে সেচের জন্য একমাত্র ভরসা ছিল এ নদীটি। কিন্তু কতিপয় কোম্পানী নিজেদের খরচ বাঁচাতে বর্জ্য ফেলে নদীটি ধ্বংস করে দিচ্ছে। এর দুর্গন্ধে মানুষ এখন বাড়িঘরে থাকতে পারছেনা। মাছ মরে বিলিন হয়ে গেছে। পানি ব্যবহার অনুপযোগি হয়ে পড়েছে। জমি পতিত থাকছে। মানুষ নানা রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছে। তিনি বলেন, এভাবে চলতে দেয়া যায়না। মানুষ ধুকেধুকে মরবে তা আর সহ্য করা যাবেনা। আমি তা সহ্য করতে পারবোনা। যেকোন মূল্যে এ অবস্থা থেকে মানুষকে মুক্ত করবো। প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলেও তা করবো। এ জন্য তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। গতকাল শনিবার বিকেলে তিনি সদর উপজেলার বেকিটেকা গ্রামে সুতাং নদীর তীরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন। গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা অনুপ কুমার দেব মনা, রিচি গ্রামের মুরুব্বী ডা. বরকত আলী, যুব সমিতি নেতা ডাঃ জিতু মিয়া, সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, সদর উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অলক কুমার চন্দ, গ্রামবাসীর পক্ষে সাবেক ইউপি মেম্বার সাইদ মিয়া ও আছকির মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com