শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বিশ্ব দৃষ্টি ও মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

  • আপডেট টাইম শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯
  • ৬৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব দৃষ্টি দিবস ও মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সিভিল সার্জন অফিসের উদ্যোগে গতকাল সকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল প্রাঙ্গন থেকে সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এক র‌্যালী বের করা হয়। পরে এক আলোচনা সভা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, কন্সালটেন্ট ডাঃ প্রদীপ কুমার সরকার, কন্সালটেন্ট ডাঃ কায়সার রহমান, আরএমও ডাঃ শামীম আক্তার, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহ আলম, সিনিয়র হেলথ এডুকেশন অফিসার মোঃ কলিম উল্লাহ, সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট নিখিল রঞ্জন শর্মা, নার্স হেনা বেগম, জাসপুস প্রতিনিধি সৈয়দ মোঃ মাসুক প্রমুখ।
এদিকে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতালে গতকাল সকাল ৯টা থেকে বিকেল ২টা পর্যন্ত বিনা মুল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়। এ ছাড়া হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতালের পক্ষ থেকেও চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা মুল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তাফিজুর রহমান হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতালে বিনা মুল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com