বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে যৌতুকের দাবি পুরন না করায় স্বামীর পিটুনীতে আহত স্ত্রী হাসপাতালে

  • আপডেট টাইম শনিবার, ৩ মে, ২০১৪
  • ৫৪৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামে যৌতুকের দাবি পুরণ না করায় এক পাষন্ড স্বামীর নির্ষাতনে গুরুতর আহত হয়েছেন সুজানা বেগম (৩০) নামের এক গৃহবধূ। মুমুর্ষ অবস্থায় তাকে তার আত্মীয় স্বজন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেছেন।
উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামের রোশন আলী নামের এক ব্যাক্তি প্রায় ১১ বছর পূর্বে বিয়ে করেন একই উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামের আদম শাহর কন্যা সুজানা বেগমকে। বিয়ের কিছু দিন পর রোশন আলী দুুবাই চলে যায়। এসময় সে যৌতুক হিসেবে তার শশুর বাড়ি থেকে ৪০ হাজার টাকা নেয়। বছর দেড়েক পূর্বে সে দেশে ফিরে আসে। সম্প্রতি আবরো দুবাই যাবার জন্য সে তার স্ত্রী সুজানাকে পিত্রালয় থেকে ১ লাখ টাকা এনে দেয়ার জন্য চাপ দেয়। সুজানা এতে অপারগতা প্রকাশ করলে শুরু হয় শারীরীক নির্যাতন। গত বুধবার সকালে পাষন্ড রোশন আলী স্ত্রী সুজানাকে বেদড়ক মারপিঠ করে গুরুতর আহত করে। খবর পেয়ে সুজানার মা রূপবান বিবিসহ সুজানার আত্মীয় স্বজন তাকে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসার জন্য সুজানাকে হাসপাতালে নিয়ে আসার সময়ও বাঁধা প্রদান করে স্বামী রোশন আলী। গতকাল শুক্রবার নবীগঞ্জ হাসপাতালে লোমহর্ষক এ নির্যাতনের বর্ণনা দেয়ার সময় সুজানার মা রূপবান বিবি কান্নায় ভেঙ্গে পড়েন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com