সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

দুর্গাপূজার বিসর্জন অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ সকলকে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে চলতে শিখিয়েছেন শেখ হাসিনা

  • আপডেট টাইম বুধবার, ৯ অক্টোবর, ২০১৯
  • ৫৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, দল মত নির্বিশেষে স্বাধীনভাবে ধর্ম পালন ও সম্প্রীতি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে চলতে শিখিয়েছেন। বর্তমান সরকার বিশ্বাস করে ধর্ম যার যার উৎসব সবার। আমাদের উৎসবগুলোতে সবাই আমরা এক হয়ে উদযাপন করি। এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটা অর্জন। আমরা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে চলতে শিখেছি।
গতকাল মঙ্গলবার রাতে চৌধুরীবাজার খোয়াইমুখ এলাকায় শারদীয় দুর্গাপূজার সমাপনী ও বিসর্জন পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, প্রত্যেকের ধর্মকে বর্তমান সরকার সম্মান করে এবং আমরা চাই আমাদের দেশে শান্তি বজায় থাকুক। এদেশে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি- এ ধরনের যেসব ব্যাধি সমাজকে নষ্ট করে, দেশকে নষ্ট করে, পরিবারকে নষ্ট করে, পরিবারের জীবনকে অতিষ্ঠ করে, তা যেন না থাকে। বাংলাদেশে শান্তি বজায় থাকবে। বাংলাদেশের সমৃদ্ধি হবে। বাংলাদেশের উন্নতি হবে। বাংলাদেশের অগ্রগতি অব্যহত থাকবে এটাই আওয়ামী লীগ সরকার চায়।
এ সময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্য, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভেকেট নলিনী কান্ত রায় নিরু, সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, মার্চেন্ট এসোসিয়েশেনের প্রেসিডেন্ট শামছু মিয়া, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান, কাউন্সিলর গৌতম রায়, আব্দুল আউয়াল মজনু, জুনায়েদ মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com