শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বাহুবলে দুই গ্রামবাসীর সংঘর্ষ ব্যাপক ভাংচুর ॥ আহত ১০

  • আপডেট টাইম সোমবার, ৭ অক্টোবর, ২০১৯
  • ৭৮৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় ব্যাপক ভাংচুর হয়েছে বলে জানা গেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার কাজীহাটা-তারাপাশা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জানা যায়, উপজেলার কটিয়াদি পূর্ব বাজারস্থ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়ে আগামী সোমবার মাদক বিরোধী সভার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের গেইট নির্মাণ করতে গিয়ে হাসিম মহালদারের সাথে কটিয়াদি বাজারের ব্যবসায়ী কাজীহাটা গ্রামের জহির মিয়ার বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে বিষয়টি নিয়ে কাজীহাটা-তারাপাশা গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে। এতে কটিয়াদি বাজারের মৌচাকসহ কয়েকটি প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়। সংঘর্ষে উভয় পক্ষরে ১০ জন আহত হন। আহত জহির মিয়া, স্ন্দুর, ফুল মিয়া ও আব্দাল মিয়াকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com