শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

সঠিকভাবে জন্মনিবন্ধন করলে ভবিষ্যতের জটিলতা এড়ানো সম্ভব- জেলা প্রশাসক

  • আপডেট টাইম সোমবার, ৭ অক্টোবর, ২০১৯
  • ৭৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নের দায়িত্ব সবার’ প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলা থেকে একটি র‌্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শামসুজ্জামান, ডা. মুখলেছুর রহমান উজ্জল, জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল্লা, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, সাবেক সাধারন সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুল আলম, আব্দুল মালেক, হাবিবুর রহমান, মোহাম্মফ ফিরুজ ও আরিফ আলী মন্ডল। প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেন, সকল শিশুর যথাসময়ে জন্মনিবন্ধন করলে ভবিষ্যতের অনেক জটিলতা এড়ানো সম্ভব। লেখাপড়াসহ সরকারী বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণের জন্য জন্মনিবন্ধন অতীব জরুরী। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে সহজ শর্তে সেবা প্রধান করা হচ্ছে। এ ব্যাপারে সবাইকে সচেতন করতে হবে। মনে রাখতে হবে একটি ভুল তথ্যের জন্য একজনকে অনেক ভোগান্তি পোহাতে হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com