শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে সাংবাদিক আশিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম রবিবার, ৬ অক্টোবর, ২০১৯
  • ৫৪২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের সাংবাদিক মরহুম ডা. আশিকুল ইসলাম চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিক আজ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকাল ১১টায় তার নিজ বাসভবনে মিলাদ মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়।
হাফেজ মুজাহিদ ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহীদ উল্লাহ মমতাজ মেমোরিয়াল জুনিয়র দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল পীর কামেল পীরজাদা মহিউদ্দিন আহমদ।
বিশেষ ছিলেন শহীদ উল্লাহ মমতাজ মেমোরিয়াল জুনিয়র দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতিক্বারী ডা. ফখরুল ইসলাম চৌধুরী, আব্দুল খালেক চৌধুরী, শিক্ষক আবদুল মোমিন চৌধুরী, সাংবাদিক জুনাইদ চৌধুরী, সানিউর রহমান তালুকদার প্রমুখ। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মুজাহিদ ইসলাম চৌধুরী, প্রয়াত সাংবাদিক ডা. আশিকুল ইসলামের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তারা বলেন, প্রয়াত সাংবাদিক আশিকুল ইসলাম চৌধুরী সাংবাদিকতায় ন্যায় ও নিষ্ঠার আদর্শের প্রতীক হয়ে থাকবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com