সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হাজী নুরুল ইসলাম আইনজীবি ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত

  • আপডেট টাইম শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
  • ৫৮৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হয়েছেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডঃ হাজী নুরুল ইসলাম। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেনকে আহ্বায়ক এবং সাবেক ছাত্রনেতা এডঃ ফজলুর রহমানকে সদস্য সচিব করে এই কমিটি ঘোষণা করা হয়। গত বৃহস্পতিবার রাতে বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৭৯ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সদস্য মনোনীত হয়েছেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডঃ হাজী নুরুল ইসলাম। তিনি ১৯৮৪ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে বিএনপির রাজনীতি শুরু করেন। পরে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন। ১৯৯৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি হবিগঞ্জ জেলা কৃষকদলের সভাপতির দায়িত্ব পালন করেন। এর পর থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে সকল আন্দোলন সংগ্রামে বলিষ্ট ভূমিকা রাখছেন। পাশাপাশি তিনি দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা পরিচালনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com