বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

  • আপডেট টাইম শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯
  • ৭৩৫ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ হেযবুত তওহিদের সকল কার্যক্রম নবীগঞ্জে বন্ধ ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সর্বদলীয় উলামা পরিষদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন প্রমুখ। উল্লেখ্য সম্প্রতি নবীগঞ্জে হেযবুত তওহীদ আত্মপ্রকাশ হয়। এরপর থেকেই এই সংঘঠনের সদস্যরা পবিত্র ইসলামের ঈমান বিধ্বংসী আক্বিদা প্রচারে লিপ্ত হয়। এসময় নবীগঞ্জে বিশিষ্ট আলেম সমাজ প্রতিবাদ করলে হেযবুত তওহীদের নবীগঞ্জ উপজেলা শাখার সভাপিত জসিম উদ্দিন বাদী প্রায় ৯টি মসজিদের ইমামের নাম হবিগঞ্জ কোর্টে একটি মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে হেযবুত তওহীদকে নিষিদ্ধের দাবিতে ও ইমামদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com