শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ জেলা পরিষদের মেধাবী শিক্ষার্থীদের এককালীন বৃত্তি প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯
  • ৭৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ হবিগঞ্জ কর্তৃক আয়োজিত ২০১৮-১৯ অর্থ বছরে গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে। এই অর্থ বছরে সর্বমোট ২৯১ জনের মধ্যে যারা জিপিএ-৫ পেয়েছেন তাদেরকে ৬ হাজার টাকা, যারা জিপিএ-৪.৫০ পেয়েছেন তাদেরকে ৪ হাজার/- টাকা করে সর্বমোট ১৪ লাখ ৫৯ হাজার টাকার ছাত্রবৃত্তি প্রদান করে। ছাত্রবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভাঃ) নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রথিন্দ্র চন্দ্র দেব, বৃন্দাবন সরকারি কলেজের উপাধ্যক্ষ শাহানাজ পারভীন, জেলা বিএমএর যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মুখলেছুর রহমান উজ্জল, হবিগঞ্জ ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক শাহ মোঃ নজরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল এস.এম. মনিরুল ভাইস প্রিন্সিপাল, জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, মোঃ নূরুল আমিন ওসমান (প্যানেল চেয়ারম্যান-২), মোঃ ফরিদ আহমেদ তালুকদার, মো: আসিক মিয়া, রৌশন আরা ভুঁইয়া, ফাতেমা -তুজ- জোহরা (রীনা)। তাছাড়া জেলা পরিষদের সকল কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদ কর্মকর্তা রঞ্জন কুমার দেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com