শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শহরে স্বল্প দৈর্ঘ্য চলচিত্র অপূর্ণতা’র মরহত অনুষ্টিত

  • আপডেট টাইম বুধবার, ২ অক্টোবর, ২০১৯
  • ৮১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে স্বল্প দৈর্ঘ্য চলচিত্র ‘অপূর্ণতা’-এর মহরত অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে কেককাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ মহরত অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশন সভাপতি মন্ডলীর সদস্য ও জীবন সংকেত নাট্যগোষ্ঠির সভাপতি অনিরুদ্ধ কুমার ধর শান্তনু। ছবির মহরত অনুষ্ঠানে কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু, খোয়াই থিয়েটারের দপ্তর সম্পাদক শেখ উসমান গণি রুমি, মানবকন্ঠের জেলা প্রতিনিধি আবু হাসিব খান চৌধুরী পাবেল, দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক আনিছুজ্জামান চৌধুরী রতন, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, সিলেট মিররের জেলা প্রতিনিধি সাইফুর রহমান তারেক, তারুণ্য সোসাইটির সভাপতি আবিদুর রহমান রাকিব, সদস্য মোজাম্মেল হোসেন, নৃত্য শিল্পী জুই পাল, লাকী ও সাথী উপস্থিত ছিলেন। সাংবাদিক এ কে কাওসার এর রচনায় স্বল্প দৈর্ঘ্য চলচিত্র অপূর্ণতা’য় এক অসহায় শিশুর জীবন নিয়ে একটি কাহীনি তুলে ধরা হয়েছে। নাসির উদ্দিন রাসেলের প্রযোজনা ও পরিচালানায় এতে অভিনয় করেন, চলচিত্র অভিনেত্রী জলি পাল, লাকী ইসলাম, সানজিদা তালুকদার সীমা, আহমদ আলী, ইয়াসিন শাওন, ফারহানা আক্তার সাথী, গৌতম দাস সুমন, তন্ময় মোদক, যোশেফ হাবিব, ইসরাত জাহান নিহা প্রমুখ। আগামী ৩ অক্টোবর বিকাল ৪টা থেকে হবিগঞ্জ পৌর টাউন হলে ১০ নির্মাতা, দশ চলচিত্র নিয়ে হবিগঞ্জ ফিল্ম ফেস্টিবাল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে থাকবেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুনা চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, বাংলাদেশ পরিচালক সমিতি (বিএফডিসি) এর সদস্য ও হবিগঞ্জ ফিল্ম ক্লাব-এর আহ্বায়ক মোক্তাদির ইবনে ছালাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com