বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে দুই প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ১ লাখ ৬০ হাজার টাকাসহ ১১ ভরি স্বর্ণালঙ্কার লুট

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ মে, ২০১৪
  • ৬১৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে একই রাতে দুই প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ঘরগাঁও গ্রামের কুয়েত প্রবাসী আব্দুস ছামাদ ও দুবাই প্রবাসী আব্দুল জলিলের বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-ওই রাতে ঘরগাঁও গ্রামের কুয়েত প্রবাসী আব্দুস ছামাদ (৪০) এর ঘরের দরজা ভেঙ্গে একদল অস্ত্রধারী ডাকাত প্রবেশ করে গৃহকর্তাসহ সকলকে হাত পা বেঁধে জিম্মি করে নগদ ১ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার, দুটি কুয়েতের ভিসা লাগানো পাসপোর্ট ও ৩টি মোবাইল সেট লুটপাট করে নিয়ে যায়। একই সময়ে ওই বাড়ির দুবাই প্রবাসী আব্দুল জলিলের ঘরের দরজা ভেঙ্গে ডাকাতদল প্রবেশ করে ঘরের সকলের হাত পা বেঁধে জিম্মি করে নগদ ৬০ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার ও ৩টি মোবাইল সেট লুটপাট করে। এ সময় ডাকাতদের হামলায় ২জন আহত হয়। আহতরা হল আব্দুস ছামাদ (৪০) ও আকরাম মিয়া (২২)। আহতদেরকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বুধবার ভোর ৫টায় চুনারুঘাট থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com