মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে ট্রাক চাপায় এক পথচারীর মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ মে, ২০১৪
  • ৫৯৮ বা পড়া হয়েছে

ফখরুল আহসান চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের সৈয়দপুর বাজারে সড়ক দূর্ঘটনায় গোলাব আলী নামের ৬০ বছর বয়সী এক বৃদ্ধ পথচারী সিলেটগামী ট্রাক চাপায় গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে সে মারা যায়। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকালে। নিহত ব্যক্তির বাড়ি একই উপজেলার আউশকান্দি ইউনিয়নের রায়পুর গ্রামে বলে জানা গেছে। গতকাল বুধবার উল্লেখিত সময়ে সিলেট থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির ট্রাক রাস্তা পারাপারের সময় ওই বৃদ্ধকে চাপা দিলে এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাকটিকে আটক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com