সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে ৩ দিন ব্যাপী চলচ্চিত্র উৎসব সম্পন্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ মে, ২০১৪
  • ৫৮৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে তিন দিন ব্যাপী অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বিষয়ের মিথস্ক্রিয়া এবং সামাজিক কূপমন্ডুকতার বিরুদ্ধে সচেতনা বৃদ্ধি এবং উদ্বুদ্ধকরণ চলচ্চিত্র উৎসব গতকাল শেষ হয়েছে।
গতকাল বুধবার শেষ দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য্য।
সকাল ১০ টার দিকে জেলা শিল্পকলা একাডেমীতে বিটিভি’র জেলা প্রতিনিধি আলমগীর খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবদুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস এর সম্পাদক মোঃ ফজলুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির উদ্দিন। আলোচনা সভা শেষে সংশ্লিষ্ট বিষয়ে আমার বন্ধু রাশেদ, ওদের ক্ষমা নেই, জ্যোৎসনায় ভরা মন চলচ্চিত্রসহ অন্যান্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। সভায় বক্তারা বলেন, এই ধরনের চলচ্চিত্র প্রদর্শনের ফলে সমাজ থেকে জঙ্গীবাদ ও বিভিন্ন কূপমন্ডুতা প্রতিরোধে জোড়ালো ভূমিকা রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com