সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে ৫ দিন ব্যাপী পৌর কর সেবা সপ্তাহর আজ ২য় দিন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৬৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘পৌরসভার উন্নয়নে, কর দেবো খুশি মনে’ এই শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জ পৌরসভায় প্রথমবারের মতো ৫ দিন ব্যাপী ‘পৌর কর সেবা সপ্তাহের গতকাল দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। গত রবিবার পৌরসভার কনফারেন্স রুমে ৫ দিন ব্যাপী ‘পৌরকর সপ্তাহ ২০১৯’ শুভ উদ্বোধন করেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত পৌরকর সেবা সপ্তাহের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, সংরক্ষিত কাউন্সিলর মোছাঃ রোকেয়া বেগম ও সৈয়দা নাসিমা বেগম, কাউন্সিলর মো. আব্দুস ছালাম, পৌরকর আদায় ও নিরূপন কমিটির আহ্বায়ক, দৈনিক হবিগঞ্জ সময় সম্পাদক কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, কাউন্সিলর মোঃ কবির মিয়া, কাউন্সিলর মোঃ সুন্দর আলী, কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেব, কাউন্সিলর মো. জাকির হোসেন, পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, সচিব আজম হোসেন, হিসাবরণ কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, করদাতাদের উৎসাহিত করতে করদাতা প্রত্যেকের জন্য রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা সনদ। সেবা সপ্তাহের দ্বিতীয় দিনে ১০১ জন স্বতঃস্ফূর্তভাবে কর প্রদান করেছেন। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ চলমান থাকবে। পৌরনাগরিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে পৌরকর প্রদান করায় মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন, ‘ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পৌরকর সেবা সপ্তাহ উদযাপিত হচ্ছে। আমি আশা করবো, এখনও যারা পৌরকর পরিশোধ করেন নি তারাও আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে পৌরকর প্রদান করে নবীগঞ্জ পৌরসভার অগ্রযাত্রা অব্যাহত রাখবেন। পৌরকর সেবা সপ্তাহকে সফল করতে যেসব পৌর নাগরিক কর পরিশোধ করে আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা সনদ গ্রহণ করছেন তিনি তাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com