শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৪০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির সভা অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ থানার ওসি মো. ইকবাল হোসেন, মেডিকেল অফিসার ডা. মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকৌশলী আনোয়ারুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, নজরুল ইসলাম, ছাইম উদ্দিন, আলী আহমদ মুছা, আবু সিদ্দিক, আবু সাঈদ এওলা মিয়া, সত্যজিৎ দাশ, আশিক মিয়া, বজলু রশিদ, মহিবুর রহমান হারুন, বশির মিয়া, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান এক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সাংবাদিক প্রতিনিধি রাকিল হোসেন, নবীগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইয়াওর মিয়া, মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন প্রমুখ।
সভায় সন্ত্রাসী মুছা কর্তৃক পুলিশের ওসিসহ দুই পুলিশ সদস্যের উপর হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ এবং দ্রুত গ্রেফতার এর দাবী জানানো হয়। গ্রেফতারকৃত ভূয়া সাংবাদিক ও প্রতারক ফয়জুন আক্তার মনির বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনে এবং ফেইক আইডি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস বিরুদ্ধে সিদ্ধান্ত, দুর্গাপূজায় আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নবীগঞ্জ শহরকে যানজট মুক্ত রাখতে বিশেষ ভাবে আলোচনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com