মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচং উপজেলার আলীগঞ্জ, দৌলতপুর ও রামগঞ্জ গ্রামের বিদ্যুতায়নের উদ্বোধন করলেন এমপি আব্দুল মজিদ খান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৩
  • ৫৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার আলীগঞ্জ, দৌলতপুর ও রামগঞ্জ গ্রামের বিদ্যুতায়নের উদ্বোধন করলেন এমপি আব্দুল মজিদ খান।
গত মঙ্গলবার বিকালে আলীগঞ্জ বাজারে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান। মোঃ রাজা মিয়া, আলা উদ্দিন ও লিংকনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির জিএম রেজাউল হক, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার আমির হোসেন। উক্ত সভায় বক্তব্য রাখেন এডঃ আলাউদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান আসকর মিয়া, এডঃ আব্দুল জলিল, মোঃ শাহ সৈকতুল আরেফীন সেলিম, নানু মিয়া, মেম্বার শাহীন, ফরিদ আহমেদ, আব্দুল আহাদ, মোস্তফা মিয়া, মাওঃ জাকারিয়া প্রমূখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এডঃ আব্দুল মজিদ খান বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে বানিয়াচং-আজমিরীগঞ্জে যে উন্নয়ন হয়েছে অতীতে কোন এত উন্নয়ন হয়নি। তিনি বলেন, রাস্তা, কালভার্ট, ব্রীজ, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরসহ পুকড়া ইউনিয়নে প্রায় ১০কোটি টাকার উন্নয়ন হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com