মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে সন্ত্রাসী মুছা ১০ দিনেও অধরা

  • আপডেট টাইম সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬২৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দুই পুলিশ কর্মকর্তার উপর হামলাকারী তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সোহান আহমেদ মুছাকে ১০দিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও মুছার কোনো হদিস পাচ্ছেনা পুলিশ। নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর গ্রামের খোরশেদ মিয়ার পুত্র উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহান আহমদ মুছা।
গত ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সোহান আহমেদ মুছাকে ধরতে নবীগঞ্জ শহরতলীর সালামতপুর এলাকায় অভিযান চালায় নবীগঞ্জ থানার একদল পুলিশ। অভিযানকালে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ এবং এসআই ফখরুজ্জামানকে কুপিয়ে পালিয়ে যায় মুছা ও তার সহযোগীরা। এ ঘটনায় নবীগঞ্জ থানার এসআই ফিরোজ আহমেদ বাদী হয়ে ১৫ জন আসামীর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। ওই দিন রাতেই মুছার মা সামছুন্নাহার (৫০), বোন মৌসুমি আক্তার (২৬), শাম্মী আক্তার (২২), তন্নী আক্তারকে (১৯) গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এরপর মুছার সহযোগী আহমদ হোসেন (২০), মুছার ভগ্নিপতি মামলার অন্যতম আসামি কামাল হোসেনকে (২৯) গ্রেফতার করে পুলিশ। সর্বশেষ শুক্রবার রাতে পুলিশের উপর হামলার ঘটনার এজাহার ভুক্ত আসামী সন্ত্রাসী মুছার একান্ত সহযোগী আলোচিত হেভেন হত্যা মামলার আসামী হাবিবুর রহমান কাশেমকে (২৭) বানিয়াচং উপজেলার ঈদগাহ বাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখিত আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত মুছার মা বোনসহ ৭জনকে গ্রেফতার করা হয়েছে। আশা করি দ্রুত মুছাকেও গ্রেফতার করতে সক্ষম হবো।
একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ডের পর সর্বশেষ পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে সাবেক ছাত্রলীগ নেতা সোহান আহমেদ মুছা আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক অপহরণসহ ৯টি মামলা চলমান থাকার পরও সে ছিল বেপরোয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com