বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে দোকান থেকে ১১ বস্তা ভিজিডির চাল জব্দ

  • আপডেট টাইম রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬২২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নে একটি দোকান থেকে হত দরিদ্র মহিলাদের জন্য বরাদ্দকৃত ভিজিডির ১১ বস্তা চাল জব্দ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে বাঘাসুরা বাজারের মাসুক মিয়ার দোকানে অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান উল্লেখিত পরিমাণ চাল জব্দ করেন। মাধবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা জানান, দু:স্থ নারীদের জন্য বরাদ্দকৃত এ চাল বণ্টনের জন্য চেয়ারম্যানের নামে ডিও ইস্যু করা হয়। কিন্তু এ চাল কিভাবে কালো বাজারে গেল তা বলতে পারছি না। একটি তদন্ত কমিটি করে বিষয়টি দেখা হবে। ইউপি সদস্য কামাল মিয়া জানান, ১১ বস্তা চাল সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান জব্দ করে আমার জিম্মায় রেখে গেছেন। এ চালের মধ্যে সিদ্ধ ও আতপ চাল রয়েছে। বাঘাসুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন জানান, তিনি চাল বিতরণে ছিলেন না। কামাল মেম্বার চাল বিতরণের দায়িত্বে ছিলেন। চালগুলো কিভাবে কালোবাজারে গেল আমার জানা নেই। সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান জানান, চালগুলো কিভাবে কালবাজারে গেল তা তদন্ত করে দেখা হবে। মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্ত করতে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com