বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

গোবিন্দপুরে দুর্বৃত্তদের হামলায় যুবক আহত ॥ সিলেট প্রেরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলী গোবিন্দপুর গ্রামে দুর্বৃত্তদের হামলায় ১ ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল দুপুরে রামপুর শ্মাশানঘাট এলাকায় এই ঘটনাটি ঘটে।
সূত্রে জানা যায়, গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুল করিমের পুত্র মোঃ সাদেক মিয়া (৪০) গতকাল উল্লেখিত সময়বাড়ি থেকে শহরে আসার পথে শ্মাশানঘাট এলাকায় পৌছুলে একদল দুর্বৃত্ত তার উপর অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সাদেক মিয়া গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com