বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বেগম জিয়ার মুক্তির দাবিতে নবীগঞ্জে পোষ্টার লাগলেন মেয়র ছাবির চৌধুরী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৯১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পোষ্টার লাগিয়ে প্রচারনা অংশ হিসাবে গতকাল সোমবার সকালে নবীগঞ্জ শহরের দেয়াল ও বিভিন্ন মোড়ে বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত পোষ্টার লাগলেন নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ছালিক আহমদ চৌধুরী, ডাঃ আব্দুল আলীম ইয়াছনী, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোর্শেদ আহমদ, সাধারণ সম্পাদক মনর উদ্দিন, সাবেক মেম্বার এনাম উদ্দিন, মোস্তফা আল হাদি, উপজেলা যুবদল নেতা শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, যুবদল নেতা জলিল মিয়া, আলীনুর পাশা, ওয়েছ আহমদ চৌধুরী প্রমুখ। এসময় মেয়র ছাবির আহমদ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া’র জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে তাকে জেলে বন্দি করে রেখেছে। আন্দোলন সংগ্রামের মাধ্যমে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি করার একমাত্র পথ আন্দোলন। বিএনপির নেতাকর্মীকে ঘরে বসে না থেকে রাজপথে আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়ার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com