শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে সর্বদলীয় উলামা পরিষদের জরুরী সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭৩৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ সর্ব দলীয় উলামা পরিষদ গত রবিবার বাদ এশা নবীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে এক জরুরী সভায় মিলিত হন। মাওলানা আব্দুল কাদির হোসাইনীর সভাপতিত্বে সভায় বক্তব্য মাওলানা নূরুল হক নবীগঞ্জী, নহরপুর মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সালাম, মুহতামিম আনোরুল উলুম মহিলা মাদ্রাসা মাওলানা শাহ আলম, মুহতামিম শেরপুর মাদ্রাসা মাওলানা শুয়াইব আহমদ চৌধুরী, মাওলানা আব্দুল বাছির, হাজি দিলাওর মিয়া চৌধুরী, মুফতি ফয়সল আহমদ, মাওলানা মোশাহিদ আলী রায়ধরী, হাফিজ রুহুল আমিন চৌধুরী, মদিনা মজসিদের ইমাম মাওলানা শিহাব আহমদ, বায়তুল নুর জামে মসজিদের ইমাম মাওলানা আলী আক্কাস মোল্লা, ইব্রাহিম (আঃ) জামে মজসিদের ইমাম আলাউর রহমান, মুফতি আবু ইউসুফ, মাওলানা ওমর নাসরুল্লা, সুপার মোল্লারাই দাখিল মাদ্রাসা মাওলানা কাজি মাহবুবুর রহমান, কাজি মাওলানা ইমাদ উদ্দিন, মুফতি আলা উদ্দিন, মাওলানা ইব্রাহিম ইউসুফ, আল করিম জামে মসজিদের ইমাম মাওলানা মনসুর আহমদ আজাদ, মাওলানা মুজাহিদ আলী, হাফিজ আব্দুল হামিদ, শাহিন আহমদ চৌধুরী, মোজাহিদ আহমেদ, মাওলানা ইমরান আহমেদ, আকমল হোসেন টিটু, মাওঃ আব্দুল কাইয়ুম প্রমুখ। সভায় বক্তারা বলেন, হেযবুত তৌওহীদ কর্তৃক ঈমান বিধ্বংসী কার্যক্রম বন্ধ ও তাদের সংগঠনের সভাপতি জসিম উদ্দিনসহ সকল সদস্যকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি জোরালো দাবি জানান। সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ১৮ সেপ্টম্বর বুধবার বেলা ২ ঘটিকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় নির্বাহী কমিটির তত্বাবধানে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান এবং নবীগঞ্জ থানার ওসি তদন্ত উত্তম কুমার দাশ ও সাব ইন্সেপেক্টর ফখরুজ্জামানের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। জরুরী সভায় আলেম উলামাগণ ছাড়াও এলাকার ধর্মপ্রাণ মুসলমান, ব্যবসায়ী জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com