মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে মাদকসেবীর ভ্রাম্যমান আদালতে তিন মাসের জেল

  • আপডেট টাইম সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে গাঁজা সেবনের উদ্দেশ্য সংরক্ষন ও বহনের অপরাধে রোববার দুপুরে ভ্রাম্যমান আদালত তাহের মিয়া (২০) কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে। দন্ডপ্রাপ্ত যুবক উপজেলার আন্দিউড়া গ্রামের ফুল মিয়ার ছেলে। দুপুর ২টার দিকে তেলাপাড়া মসজিদ মার্কেট এলাকা থেকে ১০ পুড়িয়া গাঁজা সহ পুলিশের সহযোগিতায় সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্টেট মতিউর রহমান খান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাহেরকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় তাহের হেফাজত থেকে উদ্ধার হওয়া গাঁজা জনসস্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। সহকারী কমিশনার ভুমি মতিউর রহমান খান এর সত্যতা নিশ্চত করে বলেন, মাদকের বিরোদ্ধে অভিয়ান চলমান থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com