মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে এমপি মুনিম চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরীকে সংবর্ধনা

  • আপডেট টাইম বুধবার, ৩০ এপ্রিল, ২০১৪
  • ৮১৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পূর্ব বড়ভাকৈর হরিনগর গ্রামবাসীর উদ্যোগে নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি মুনিম চৌধুরী বাবু ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় তাদের এ সংবর্ধনা প্রদান করা হয়।
কালিছ আব্দুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্টিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী। সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাঃ আবুল খায়ের, সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ খালেদ, উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক এমরান আহমেদ, আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মেহের আলী মহালদার, জমসেদ মিয়া, দুদু মিয়া প্রমূখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মুনিম চৌধুরী বাবু এমপি বলেন, নবীগঞ্জ উপজেলা উন্নয়নে উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরীকে সর্বোতভাবে সহযোগীতা করুন। তিনি বিদ্যুৎ সমস্যা সমাধানেরও আশ্বাস প্রদান করেন। উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী বলেন, সততা ও নিষ্ঠার সাথে নবীগঞ্জ উপজেলার উন্নয়ন করে জনগণের দেয়া ভোটের ঋণ পরিশোধ করব। তিনি নবীগঞ্জ উপজেলার উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com