মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরে ট্রাক চালককে মারধর ৩ ঘন্টা সড়ক অবরোধ

  • আপডেট টাইম শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকায় ট্রাক চালক আউয়াল মিয়া (৩০) নামে এক শ্রমিকলীগ নেতাকে মারধর করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আউয়াল পশ্চিম ভাদৈ গ্রামের মৃত তাজুল ইসলামের পুত্র। এ ঘটনার প্রতিবাদে কামড়াপুর বাইপাস সড়ক ৩ ঘন্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ থাকে। গতকাল শুক্রবার দুপুরে ওই এলাকার মা ট্রান্সপোর্টের সামনে এ ঘটনাটি ঘটে।
আহত ট্রাক চালক আউয়াল মিয়া জানান, মা ট্রান্সপোর্ট অতিরিক্ত মালামাল ট্রাকে উঠালে চালক আউয়াল এর প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে সেলিমসহ কয়েকজন তার উপর হামলা চালিয়ে মারধর করে। এ সময় অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শ্রমিকরা কামড়াপুর বাইপাস সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার আশ^াস দিলে পরিস্থিতি শান্ত হয়।
এদিকে মা’ ট্রান্সপোর্টের মালিক সেলিম জানান, আউয়ালকে মারধর করা হয়নি। লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়েছে। একটি পক্ষ এ নিয়ে গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com