শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে নারী নির্যাতন মামলার জের ॥ শ্বশুড় বাড়ীতে জামাতার হামলা ॥ আহত ১৫

  • আপডেট টাইম শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৯৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করায় স্ত্রীর পিতার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সকালের দিকে নবীগঞ্জ উপজেলার করগাওঁ ইউনিয়নের ছোট সাকুয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এতে ১৫ জন আহত হয়েছে। হামলার শিকার ও মামলার বাদী জমাত আলীর মেয়ে মনিরা বেগম জানান, একই গ্রামের নুর ইসলামের ছেলে ছুবান মিয়ার সাথে মনিরার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরপরই ছুবান মিয়ার বড় ভাই নুরুল আমীন, মামা ময়না মিয়া, ছানু মিয়াসহ পরিবারের লোকজন যৌতুকের জন্য নির্যাতন করে। এ ব্যাপারে মনিরা হবিগঞ্জ বিজ্ঞ নারী শিশু আদালতে স্বামী, ভাসুর ও মামাদের বিরুদ্ধে মামলা দায়ের করলে মামলাটি উপজেলা সমাজসেবা অফিসে তদন্তের জন্য আসে। বুধবার মামলার শুনানীর নোটিশ গেলে আসামীরা মনিরার পরিবারকে মামলা তোলে নিতে চাপ দেয়। এতে বাদী অনিহা জানায়। এরজের ধরে গত বৃহস্পতিবার সকালে আসামীর লোকজন হাকডাক দিয়ে মনিরা বেগমের বাড়িতে গিয়ে হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে মনিরার ভাই সাইফুল ইসলাম (২২), মা রাহেলা বেগম (৩৫), চাচা ছাতির আলী (৩২), বোন রাবেয়া বেগমসহ ১৫ জন আহত হয়। এ সময় জমাত আলীর ৩ টি অটোরিক্সাসহ মুল্যমান মালামাল লুট করা হয়। আহতদের মধ্যে ৪ জনকে সিলেট রেফার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com