শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

  • আপডেট টাইম বুধবার, ৩০ এপ্রিল, ২০১৪
  • ৮২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটি দায়িত্বভার গ্রহণ করেছে। গত রবিবার রাতে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সমিতির বার্ষিক সাধারণ সভায় পূর্বতন কমিটি তাদের দায়িত্বভার হস্তান্তর করেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আফতাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন, এডভোকেট এম এ মতিন খান, এডভোকেট আব্দুল মোতালিব চৌধুরী, এডভোকেট আব্দুর রউফ, এডভোকেট আরিফ চৌধুরী, এডভোকেট আজমান আলী, এডভোকেট আকল মিয়া, এডভোকেট ফজলে আলী, এডভোকেট তাজউদ্দিন সুফি প্রমূখ। এর আগে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ সমিতির আয়-ব্যয়ের বার্ষিক রিপোর্ট পেশ করেন। পরে নবনির্বাচিত সভাপতি এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান ও সাধারণ সম্পাদক এডভোকেট মনজুর উদ্দিন আহমেদ শাহীন এর নিকট দায়িত্বভার হস্তান্তর করা হয়। নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট মনজুর উদ্দিন আহমেদ শাহীন চলতি বছরের জন্য ১ কোটি ১৫ লাখ ৮৬ হাজার টাকার বাজেট ঘোষনা করেন। এতে আইনজীবীদের মরণোত্তর ভাতা বৃদ্ধি, আইনজীবী সমিতির নতুন ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচি ঘোষনা করা হলে সভায় তা অনুমোদিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com