মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ব্যক্স নির্বাচন নিয়ে আদালতে মামলা ॥ অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা কারণ দর্শানোর নোটিশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যক্স) এর নির্বাচনকে সামনে রেখে আদালতে মোকদ্দমা দায়ের করা হয়েছে। হবিগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন সভাপতি প্রার্থী হাজী আব্দুর রহমান তালুকদার ও সাধারণ সম্পাদক প্রার্থী মীর একেএম জমীলুন নবী ফয়সল। মামলায় বিবাদীরা হল, বিগত কার্য নির্বাহী কমিটির সভাপতি শামসুল হুদা, সাধারণ সম্পাদক মোঃ আলমগীরসহ ১৫জন, প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মোঃ মর্তুজ ইমতিয়াজ, নির্বাচন কমিশনার আলহাজ্ব মহিবুর রহমান, আব্দুল ওয়াদুদ, সামছুজ্জামান চৌধুরী ও আব্দুল কাদির লিটন।
মামলায় উল্লেখ করা হয়েছে, বিবাদীগণের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন ভূয়া ভোটার তালিকা দ্বারা যাতে আগামী ২১/০৯/১৯ ইং তারিখে নির্বাচন অনুষ্ঠান করতে না পারে সে জন্য স্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা করলে আদালত উল্লেখিতদের বিরুদ্ধে কেন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা হইবে না মর্মে নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ প্রদান করেন। এছাড়াও আপত্তি দাখিল না করা পর্যন্ত বাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com