মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ জেলা আনসার ভিডিপির বৃক্ষরোপন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জেলা আনসার ভিডিপির উদ্যোগে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে এর উদ্বোধন করেন জেলা কমান্ডেন্ট তানজিনা বিনতে এরশাদ। দুপুরে জেলা কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে। র‌্যালিতে জেলার ৯টি উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষিকা, ইউনিয়ন দলপতি, আনসার কমান্ডারসহ ৫ শতাধিক আনসার সদস্য উপস্থিত ছিলেন।
পরে নিজ কার্যালয়ের সামনে উপস্থিত আনসার সদস্যদের উদ্দেশ্যে বক্তৃতা করেন জেলা কমান্ডেন্ট তানজিনা বিনতে এরশাদ। এ সময় তিনি বলেন, প্রত্যেককে ৫টি করে গাছের চারা রোপন করতে হবে। পরিবেশ, প্রকৃতিকে বাঁচানোর জন্য আমাদের প্রত্যেককে এ দায়িত্ব পালন করতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে এটি সহজ হবে। একজন যদি ৫টি করে গাছ লাগান তার জন্য এটি খুব কঠিন নয়। এ সময় তিনি আনসার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com