বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে অবৈধ ভাবে বালু উত্তোলন ॥ ড্রেজার মেশিন ধ্বংস

  • আপডেট টাইম সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৪৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমান আদালত পৃথক দুটি অভিযান চালিয়ে ৪টি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেছে। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ৫শ ফুট পাইপ জব্দ করা হয়। রোববার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান উপজেলার আন্দিউড়া ইউনিয়নের কুটানিয়া এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে ১টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করেন এবং ১শ ফুট পাইপ উদ্ধার করেন। অপরদিকে ওইদিন সকালে উপজেলার সুরমা চা বাগান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে ৩টি ড্রেজার মেশিন আটক করে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেন এবং ৪শ ফুট পাইপ জব্দ করেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভুমি) মতিউর রহমান খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন কুটানিয়া একটি নদীর পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল বালু উত্তোলনের ফলে পাশর্^বর্তী রাস্তা ভেঙ্গে যাচ্ছিল। তাই অভিযান চালিয়ে বালু উত্তোলনের ড্রেজার মেশিন পুড়িয়ে দেওয়া হয়েছে। অপরদিকে সুরমা চা বাগানের রসুলপুর এলাকার সিলিকা বালু খোয়ারি থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং পাইপ জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com