বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

লাখাইয়ে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার সিংহগ্রামে রহস্যজনক কারণে মারা যাওয়া জিতু মিয়া (৮০)’র দাফন সম্পন্ন হয়েছে। ময়না তদন্ত শেষে শনিবার সন্ধ্যায় ভরপূর্ণি গ্রামে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তবে নিহতের ৭ মেয়ের মধ্যে এক মেয়ে হাফিজা আক্তার দাবি করেন- জোরপূর্বক সম্পত্তি লিখিয়ে নেওয়ার কারণে তার বাবা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে মারা গেছেন।
হাফিজা আক্তার জানান, তারা ৭ বোন। পিতা জিতু মিয়াকে নিয়ে এক বাড়িতে বসবাস করতেন হাফিজা, তার স্বামী সামছু মিয়া ও মা আতর চান বিবি। সম্প্রতি জিতু মিয়ার ৩ নম্বর মেয়ে বাবা জিতু মিয়া ও মা আতর চান বিবিকে বেড়ানোর কথা বলে সিংহগ্রামে তার বাড়িতে নিয়ে যান। অন্যান্যদের সহযোগিতায় তার বাবার নামীয় বেশ কিছু সম্পত্তি জোরপূর্বক আতরচান বিবি ও দিলারা খাতুনের নামে লিখিয়ে নেন। এক পর্যায়ে গত শনিবার হাফিজা খাতুনকে জানানো হয় তার বাবা মারা গেছেন।
হাফিজা আরো জানান, আমি আমার বাবা ও মাকে দীর্ঘদিন ধরে সেবা যতœ করে আসছি। অথচ আমার বাবা মারা যাওয়ার একদিন পর আমাকে জানানো হয়। জোর পূর্বক আমার বাবার সম্পত্তি লিখিয়ে নেওয়ার কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আমার বাবা মারা গেছেন। আমি এর বিচার চাই।
এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, এদের মধ্যে সম্পত্তি নিয়ে একটি বিরোধ ছিল বলে জানা গেছে। তবে এ ব্যাপারে কোনও অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com