মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বিশেষ ধরনের ডাস্টবিন এখন হবিগঞ্জ পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ॥ নির্ধারিত স্থানে ময়লা ফেলুন-মেয়র মিজান

  • আপডেট টাইম রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৯৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার জনবহুল স্থানগুলোতে বসানো হয়েছে লোহার ডাষ্টবিন। ‘আমাকে ব্যবহার করুন’ গায়ে লেখা লোহার তৈরি বিশেষ ধরনের ডাস্টবিন এখন শোভা পাচ্ছে হবিগঞ্জ পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে। হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন ডাস্টবিন গুলো থেকে ট্রাকে করে বর্জ্য তুলে নিয়ে যাচ্ছেন। হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান চলমান পরিচ্ছন্নতা অভিযান আরও বেগবান করতে লোহার ডাস্টবিন স্থাপন করার উদ্যোগ নেন। মেয়র বলেন ‘আমি নির্বাচিত হওয়ার আগে পৌরবাসীকে কথা দিয়েছিলাম শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর করে তোলবো। সে অঙ্গিকার পূরণ করার জন্য আমি আমার পরিষদকে সাথে নিয়ে ইতিমধ্যে পরিচ্ছন্নতা অভিযান বেগবান করেছি। দিনে ও রাতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ছাড়াও বড় ড্রেন পরিস্কারের কাজ বর্তমানে চলমান রয়েছে।’ হবিগঞ্জ পৌরসভার জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে অতিরিক্ত শ্রমিক নিয়োজিত করার মাধ্যমে বর্তমানে অভিযান পরিচালিত হচ্ছে। শহরের রাস্তাঘাট ও মার্কেটগুলোর সামনে লোহার বিশেষ ধরনের ডাষ্টবিন ইতিমধ্যে স্থাপন করা হয়েছে। মেয়র মিজানুর রহমান মিজান বলেন ‘সবার আন্তরিক সহযোগিতা থাকলে হবিগঞ্জ শহরকে আরো পরিচ্ছন্ন এবং আরো সুন্দর করে তোলা সম্ভব হবে।’ হবিগঞ্জ পৌরসভায় ইতিমধ্যে স্থাপনকৃত ডাস্টবিনগুলো ব্যবহার করতে শুরু করেছেন পৌর নাগরিকরা। এতে করে বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে রাস্তাগুলো পরিচ্ছন্ন হয়ে উঠছে। মেয়র মিজানুর রহমান মিজান বাসা-বাড়ী ও দোকানপাটের বর্জ্য নিয়মিত সিডিসি’র ভ্যানগাড়ীতে দিয়ে এবং রাস্তাঘাটে ময়লা-আবর্জনা না ফেলে ডাষ্টবিন অথবা নির্ধারিত স্থানে ফেলে শহরকে আরো পরিচ্ছন্ন ও সুন্দর করে তুলতে পৌরবাসীর প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com