শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মসূচি পইল উচ্চ বিদ্যালয়ে কিশোরীদের মধ্যে স্যানিটারী টাওয়েল বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতা সৃষ্টিতে স্যানিটারী টাওয়েল প্রস্তুতকরণ ও বিতরণ কর্মসূচির” আওতাধীন হবিগঞ্জ জেলার সদর উপজেলার পইল ইউনিয়নের পইল উচ্চ বিদ্যালয়ে বয়ঃসন্ধিকালীন নির্বাচিত ২০০ জন কিশোরী ছাত্রীর মধ্যে স্যানিটারী টাওয়েল বিতরণ ও আলোচনা সভা গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর, হবিগঞ্জের উপপরিচালক মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে স্যানিটারী টাওয়েল বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ রুহুলুল্লাহ, বিশিষ্ট সাহিত্যিক ও নজরুল গবেষক তাহমিনা বেগম গিনি, পইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন, ২০১৮ সালের হবিগঞ্জের জেলা পর্যায়ে সমাজে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরীতে নির্বাচিত, শ্রেষ্ঠ জয়িতা সুমা জামান প্রমুখ। এছাড়া স্কুলের শিক্ষক-শিক্ষিকাগণ ও মেয়ে শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের এই কর্মসূচির ভূয়সী প্রসংশা করেন বক্তারা। এ ধরনের কর্মসূচি গ্রহণ করায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরকে সাধুবাদ জানান সবাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com