মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচঙ্গে ১২ বছরের এতিম কিশোরী ধর্ষিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০১৪
  • ৫৯৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলার উমরপুর গ্রামে ১২ বছরের এক এতিম কিশোরীকে মিথ্যা প্রলোভন দিয়ে নিয়ে এসে ধর্ষণ করেছে একই উপজেলার কালাইনজুড়া গ্রামের নজই (৪২) নামের এক পাষন্ড। এ নিয়ে গ্রাম্য শালিসে কালাইনজুড়া গ্রামের বর্তমান মেম্বার সেলিম মিয়াসহ এলাকার মাতব্বরা এক লাখ টাকার কাবিনে বিয়ে সিদ্ধান্ত নেয়। কিন্তু ওই এতিম কিশোরীর আত্মীয়রা তা না মেনে ওই কিশোরীকে গতকাল রবিবার সকালে উদ্ধার করে নিয়ে এসে প্রথমে নবীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে চিকিৎসকরা তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতলে প্রেরন করেন। এ ঘটনায় ওই এলাকায় তোলপাড় চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com