বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে ডেঙ্গু রোগী কমছে

  • আপডেট টাইম বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ন্যায় হবিগঞ্জে কমতে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বর্তমানে সদর হাসপাতালে ভর্তি আছেন ৪ জন ডেঙ্গু রোগী। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ জন রোগী। ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগুচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গত প্রায় দেড় মাসে সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৯৫ জন রোগী। গড়ে দৈনিক ৭/৮ জন রোগী সদর হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু গত কয়েকদিন ধরে হবিগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা কমতে শুরু করে।
উল্লেখ্য, ইতিপূর্বে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শাহাদাৎ হোসেন হাজরা ও মুক্তি পাল চৌধুরী নামে এক গৃহবধূর মৃত্যু হয়। তারা দু’জনই জেলার বাইরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। সর্বশেষ চুনারুঘাটের আবুল কালাম নামে এক ব্যক্তি হবিগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com