বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

গরম ॥ হবিগঞ্জ হাসপাতালে ২ শতাধিক রোগী ভর্তি

  • আপডেট টাইম শনিবার, ৩১ আগস্ট, ২০১৯
  • ৭৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ভ্যাপসা গরম পড়েছে। গত ২ দিনে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দু’শতাধিক শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে এক নবজাতক মারা গেছে। এদিকে, হাসপাতালে সিট না পেয়ে মেঝেতে ও বারান্দায় পড়ে রয়েছে শিশু ও তার স্বজনরা। ডাক্তার ও নার্সরা চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছেন। রোগীর স্বজনদের অভিযোগ হাসপাতালে থেকে কোন ধরনের ঔষধপত্র কিংবা স্যালাইন পর্যন্ত দেয়া হচ্ছে না। সব কিছুই বাহির থেকে কিনে আনতে হচ্ছে। তার উপর আবার দালালদের প্রকোপ তীব্র। অনেকেই টাকার জন্য ঔষধ কিনে আনতে পারছেন না। গত কয়েকদিন ধরে প্রচন্ড গরম পরার কারনে জেলার বিভিন্ন স্থানে শিশুদের মাঝে আমাশয়, ডায়রিয়া, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগবালাই দেখা দিয়েছে। এসব রোগে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত দু’শতাধিক শিশু ওই ওয়ার্ডে ভর্তি হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে চুনারুঘাট উপজেলার পাকুরিয়া গ্রামের শারমিন আক্তার নামে ২০ দিনের এক শিশু মারা গেছে। গতকাল রাত ৮টায় ওই ওয়ার্ডে সরেজমিনে লক্ষ্য করা যায় ভেতরে জায়গা না থাকায় লোকজন তাদের শিশুদের নিয়ে বারান্দায়ও স্থান করে নিয়েছেন। আর ভেতরের সিলিং ফ্যান গুলোর অনেকটাই বিকল থাকায় হাতপাকা দিয়ে বাতাস করছেন।
এ ব্যাপারে সদর হাসপাতলের ডাক্তার মেহেদি হাসান জানান, প্রচন্ড গরমের কারনে এসব রোগ বালাই দেখা দিয়েছে। তবে ভয়ের কিছু নেই। আশা করছি খুবই দ্রুত সব ঠিক হয়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com