সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচঙ্গে ময়না মেম্বার হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯
  • ১২২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার ময়না মিয়া হত্যা মামলার প্রধান আসামি মন্নান মিয়াকে পুলিশ শায়েস্তাগঞ্জ থেকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ রাশেদ মোবারক এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিনুল হক চৌধুরীসহ একদল পুলিশ শায়েস্তাগঞ্জ রেল স্টেশন থেকে মন্নান মিয়াকে গ্রেফতার করে। মন্নানকে গ্রেফতারে সহযোগিতা করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা বিভাগ। এ মামলার আসামীদের মধ্যে আবুল কালামের পুত্র ডালিম মিয়া, মন্নান মিয়ার পুত্র জোবায়ের মিয়া ও মনির মিয়া, মদরিছ মিয়ার পুত্র মোবাশ্বির মিয়া, মৃত গরীব উল্লাহর পুত্র মামুন মিয়া, উমর আলীর পুত্র এমদাদুল মিয়া, আমির আলীর পুত্র মোশারফ মিয়া ও মৃত গরীব উল্লাহর পুত্র আরজ মিয়া জেল হাজতে রয়েছে।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, ময়না মেম্বার হত্যা মামলার এজহারনামীয় সকল আসামীকে গ্রেফতার করা হয়েছে। এই হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা। আশা করছি দ্রুত সময়ের মধ্যে এ মামলার চার্জশীট আদালতে দাখিল করতে পারবো।
মামলার বাদী বাবলু মিয়া জানান, গ্রেফতারকৃত আসামীরা আমার বাবার হত্যার সাথে জড়িত। আমি যেন আমার বাবা হত্যার সঠিক বিচার পাই, এজন্য পুলিশ প্রশাসনসহ সকলের সহযোগিতা প্রয়োজন।
উল্লেখ্য, ময়না মিয়া হত্যার ঘটনায় গত ২৪ মার্চ নিহতের ছেলে বাবলু মিয়া ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫/৭ জনকে আসামি করে বানিয়াচং থানায় মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com