বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের কামড়াপুর থেকে নারী শ্রমিককে ধরে নিয়ে ধর্ষণের অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯
  • ৬৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কামড়াপুর থেকে সিএনজিতে তুলে নিয়ে প্রাণ কোম্পানির এক শ্রমিককে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সিএনজি চালক আব্দুর রশিদ (২৫) কে আটক করেছে পুলিশ। সেই সাথে ধর্ষিতাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সর্বত্র তোলপার শুরু হয়েছে। বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের বাল্লা গাজীপুর গ্রামের তনজু মিয়ার কন্যা (১৭) প্রাণ কোম্পানির শ্রমিক। সে দীর্ঘদিন ধরে অলিপুর প্রাণ কোম্পানিতে শ্রমিকের কাজ করে আসছে। ঈদের ছুটিতে বাড়ি আসার পর সে অসুস্থ্য হয়ে পড়ে। সম্প্রতি সে সুস্থ্য হয়ে উঠে। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই কিশোরী বাড়ি থেকে শহরে এসে কামড়াপুর ব্রিজের নিকট অলিপুর যাওয়ার জন্য সিএনজি খুজে। এক পর্যায়ে সদর উপজেলার নিতাইরচক গ্রামের আব্দুস সামাদের পুত্র সিএনজি চালক আব্দুর রশিদ (২৫) এর সাথে তার দেখা হয়। তখন ওই কিশোরী ৫০ টাকার বিনিময়ে অলিপুরে যাওয়ার জন্য সিএনজিতে উঠে। উঠার পর পোদ্দার বাড়ি থেকে ধুলিয়াখাল বাইপাস যাওয়ার পর বিভিন্ন নির্জন স্থানে ওই কিশোরীকে ধর্ষন করা হয়। ওইদিন রাত ১১ টায় পাইকপাড়া বাইপাসে পুলিশ টহলকালে কিশোরীর চিৎকার শুনে সিএনজি অটোরিক্সাসহ আব্দুর রশিদকে আটক করা হয় এবং ভিকটিমকে উদ্ধার করে পুলিশ প্রহরায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই কিশোরীর মা পারভীন আক্তার জানান, তার কন্যাকে রশিদসহ আরো দুই জন যুবক ধর্ষন করেছে। তিনি খবর শুনে থানায় এসে তার কন্যার অবস্থা আশংকাজনক দেখেন। এ ব্যাপারে তিনি অভিযুক্তদের বিচার চান। সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, আব্দুর রশিদকে আটক করা হয়েছে। ভিকটিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com