বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জ অলিপুরে ট্রেনের ধাক্কায় এক মহিলা নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯
  • ৭০৩ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট রেলপথের অলিপুর নামক স্থানে ট্রেনের ধাক্কায় সালমা আক্তার (২৮) নামক এক মহিলা নিহত হয়েছে। গতকাল ২৮ আগস্ট বুধবার সকাল ৭টায় সুরমা ট্রেনের ধাক্কায় এ মহিলা নিহত হয়।
নিহত সালমা আক্তার বানিয়াচং থানার সুজাতপুর গ্রামের ইয়াসিন মিয়ার স্ত্রী। নিহত সালমা আক্তার ২ ছেলে ও দেড় বছরের এক মেয়ে সন্তানের জননী ছিলেন। অলিপুর রেল গেইট ম্যান শামীম মিয়া ও স্থানীয়রা জানায়, সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর রেল গেইটের পাশ দিয়ে রাস্তা পারাপারের সময় সুরমার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্য হয়। নিহত সালমা আক্তার স্বামী ও ছেলে মেয়ে নিয়ে সুরাবই গ্রামে জিলু মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন এবং অলিপুর রেল গেইটের পাশে একটি চায়েরস্টল চালাতেন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই ইমরান আহমেদ নিহতের লাশটি উদ্ধার করে শায়েস্তাগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com