সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জ পৌরসভার সড়ক বাতি লাইন থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধ সংযোগ

  • আপডেট টাইম বুধবার, ২৮ আগস্ট, ২০১৯
  • ৭৫৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়কে স্থাপিত সড়ক বাতির মেইন লাইন থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে অবৈধ ভাবে সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করে আসছে দীর্ঘদিন ধরে। তাদের অবৈধ ব্যবহৃত বিদ্যুৎ বিল প্রদান করছে পৌর কর্তৃপক্ষ। প্রতি মাসে হাজার হাজার টাকা ভুর্তকি দিলেও এ ব্যাপারে অদৃশ্য কারনে নীরব রয়েছে পৌর প্রশাসন।
জানা যায়, নবীগঞ্জ পৌরসভার হবিগঞ্জ রোড, শেরপুর রোডসহ বিভিন্ন সড়কে পৌর সড়ক বাতির মেইন লাইনের তার কেটে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্টান এবং পুরাতন কাপড়ের ক্ষুদ্র ব্যবসায়ী মার্কেটে অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছে। প্রায় কয়েক বছর যাবৎ এই অবৈধ সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করা হয়। প্রথমে শুধু রাতের বেলায় বিদ্যুৎ লাইট ব্যবহার করা হতো। বর্তমানে তারা দিনের বেলায়ও লাইট, ফ্যান ব্যবহার করায় প্রচুর বিদ্যুৎ ব্যবহার করে আসছে তারা। কিন্তু বিদ্যুৎ বিল বহন করছে পৌর কর্তৃপক্ষ।
এদিকে অবৈধ বিদ্যুৎ ব্যবহার কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন না করে পৌর কর্তৃপক্ষ হাজার হাজার টাকা বিল ভুর্তকি দিচ্ছেন। কি কারনে বা কার স্বার্থে অবৈধ বিদ্যুৎ ব্যবকারীদের বিলের হাজার হাজার টাকা ভুর্তকি দেয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com